লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ রাত ০৯:১৮
২৯৬
আকবর জুয়েল, লালমোহন: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায়, আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মভ ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন বুধবার সন্ধ্যার পর উপজেলা বিএনপির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এসময় তিনি বলেন, এদেশ খালেদা জিয়ার এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার যায়গা খুঁজে পাবেন না। একটি দলের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন আপনাদের অনেক নেতাকর্মীদের বিগত দিনে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো। তারপরও আপনারা এখন সেই ফ্যাসিস্ট সরকারের লোকজনকে সাথে নিয়ে চলাফেরা করছেন। লালমোহনের মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি। এখানে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাস, পৌরযুবদলের সদস্য সচিব ফজলে রাব্বি নাফিজসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক