বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ রাত ১১:১৭
২৩৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় ভোলায় মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বর থেকে এনসিপি ভোলা জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার কারনে গোপালগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনার পালিত সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।প্রতিবাদ সভায় বক্তব্য দেন এনসিপি ভোলা জেলার যুগ্ম সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও ইয়াসির আরাফাত।এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুদুর রহমান, আব্দুর রশিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত