অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করলো খেলাফত মজলিস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

২৭৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমরা দ্বিকক্ষীয় সংসদের পক্ষে অবস্থান নিয়েছি। যেখানে নিম্নকক্ষে আংশিক অনুপাতিক এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। এটি সব শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

তিনি বলেন, একদলীয় একচ্ছত্র শাসনব্যবস্থা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। তাই আমরা বিশ্বাস করি, অনুপাতিক পদ্ধতির সাংবিধানিক কাঠামোই সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে মামুনুল হক গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা থাকলেও সেনাবাহিনীর নেতৃত্বে হামলাকারীদের দ্রুত প্রতিহত করা হয়েছে, যা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ কোনো সাধারণ জেলা নয়। ইসলাম ও মুসলমানদের কল্যাণে এর রয়েছে গৌরবময় ইতিহাস। এখানকার মানুষই এসব হামলার যোগ্য জবাব দেবে, ইনশাআল্লাহ।

মামুনুল হক আরও বলেন, আজ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য দরকার, তখনই দেখা যাচ্ছে- ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেরাই একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করছে। এ ধরনের পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদীদের উৎসাহিত করছে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।

প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...