অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে রচনা প্রতিযোগিতার তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ রাত ০৮:১৯

remove_red_eye

৫৫২

আকবর জুয়েল, লালমোহন: জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। "মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে" রচনা প্রতিযোগিতা লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফলাফল প্রকাশ করেন উপজেলা প্রশাসন। এরমধ্যে সেরা তিন প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী প্রথম, দিত্বীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠানগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও ইসলামিক মডেল মাদ্রাসা। 
জানা যায়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা জেরিন প্রথম, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সেহরিন সাবিহা দ্বিতীয়, ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী সামিয়া হক তৃতীয় স্থান অধিকার করেছে। ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ইসলামিক মডেল মাদরাসার ছাত্রী সামিয়া হক। তাঁর বাবা লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক। মেয়ের এই সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ  জাহের শিক্ষার্থীদের ও শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য উৎসাহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ফলাফল প্রকাশে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো করার পরামর্শ প্রদান করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...