অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জকে আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছেও দিতে চাই না।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর হাতে শহীদ হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত হলেও তাদের জন্য আমরা এখনো একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে। অথচ আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা চালিয়ে যেতে পারছেন না।

নাহিদ বলেন, আপনারা একসময় গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন, এখনো আপনাদের সেভাবে জেগে থাকতে হবে। এ যুদ্ধ তখনই শেষ হবে, যখন আমরা নতুন বন্দোবস্ত, অর্থাৎ জনগণের জন্য সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব।

জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়কসহ স্থানীয় নেতারা পথসভায় উপস্থিত ছিলেন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...