বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জুলাই ২০২০ রাত ১০:২৯
৭৬৮
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিও ভুক্তকরণ ও জনবল কাঠামো পরিবর্তন ও এমপিও নীতিমালা ২০১৮ সংশোধনের দাবিতে রবিবার মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
ভোলা প্রেসক্লাবের সমানের মানববন্ধন ও অবস্থানকালে বক্তব্য রাখেন অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব বিপ্লব চন্দ্র মন্ডল , নাজিউর রহমান কলেজের শিক্ষক মাসুদা খালেদা মনি, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, ফাতেমা খানম কলেজের মোঃ সালাউদ্দিন, আলতাজের রহমান কলেজের মোঃ নোমান, মোঃ মামুনুর রশিদ, লালমোহন করিমুন্নেসা কলেজের মোঃ নুরন্নবী, চরফ্যাশন ফাতেমা মতিন কলেজের মোঃ হাবিব। শিক্ষকরা জানান ,তারা কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পাঠ দান করাচ্ছেন। অথচ বেতন পাচ্ছেন না। এ যুগে বেতন ছাড়া একজন শিক্ষক কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারেন । ১৮ বছর এমন দুর্বিসহ জীবন কাটাচ্ছেন। শিক্ষকরা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। কোনও কোনও প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ থেকে ৮ হাজার টাকা সম্মানী দেওয়া হলেও কয়েকমাস ধরে তাও দেওয়া হচ্ছে না। এছাড়া দেশের বেশিরভাগ কলেজ থেকে কোনও টাকাই দেওয়া হয় না। এসব প্রতিষ্ঠান থেকে বিগত ২৮ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন সেক্টরে কর্মে যোগদান করেছেন। অথচ শিক্ষকরা মানবেদন জীবন-যাপন করছেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক