অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

৮১৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বেসরকারি কলেজের অনার্স কোর্সের শিক্ষকদের এমপিও ভুক্তকরণ ও জনবল কাঠামো পরিবর্তন ও এমপিও  নীতিমালা ২০১৮ সংশোধনের দাবিতে রবিবার  মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
ভোলা প্রেসক্লাবের সমানের মানববন্ধন ও  অবস্থানকালে  বক্তব্য রাখেন অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব বিপ্লব চন্দ্র মন্ডল , নাজিউর রহমান কলেজের শিক্ষক মাসুদা খালেদা মনি, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, ফাতেমা খানম কলেজের মোঃ সালাউদ্দিন, আলতাজের রহমান কলেজের মোঃ নোমান, মোঃ মামুনুর রশিদ, লালমোহন করিমুন্নেসা কলেজের মোঃ নুরন্নবী, চরফ্যাশন ফাতেমা মতিন কলেজের  মোঃ হাবিব। শিক্ষকরা জানান ,তারা কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পাঠ দান করাচ্ছেন। অথচ বেতন পাচ্ছেন না। এ যুগে বেতন ছাড়া একজন শিক্ষক কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারেন ।   ১৮ বছর এমন দুর্বিসহ জীবন কাটাচ্ছেন। শিক্ষকরা আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয় না। কোনও কোনও প্রতিষ্ঠান থেকে মাত্র ৩ থেকে ৮ হাজার টাকা সম্মানী দেওয়া হলেও কয়েকমাস ধরে তাও দেওয়া হচ্ছে না। এছাড়া দেশের বেশিরভাগ কলেজ থেকে কোনও টাকাই দেওয়া হয় না।  এসব প্রতিষ্ঠান থেকে বিগত ২৮ বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন সেক্টরে কর্মে যোগদান করেছেন। অথচ শিক্ষকরা মানবেদন জীবন-যাপন করছেন।  পরে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি দেন শিক্ষকরা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...