অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় পুলিশের অভিযানে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ রাত ০৮:৫৮

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুলিশ অভিযান চালিয়ে সাবেক আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে। 

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে  নেতাদের আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়,  গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির সাংবাদিকদের জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...