বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৫ রাত ০৯:০৬
৩৮৩
এইচ আর সুমন: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ভোলায় মৌন মিছিল করেছে জেলা বিএনপি। । শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়।ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে মৌন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন,জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় জুলাই শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে কালো ব্যাচ ধারণ, মসজিদে মসজিদে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায়- দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে আয়োজন করা হয়।
মৌন মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মফিজুল ইসলাম মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু,পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল হাসান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, ,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক