অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

২৯৩

মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র—এসব জনগণ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  
তিনি বলেছেন, দেশের মানুষ এখন সংস্কার বোঝে, সংস্কার চায়।

তাই কে পিআর বোঝে, আর কে বোঝে না—এই অজুহাতে আর সংস্কার আটকে রাখা যাবে না।

শনিবার (১৯ জুলাই) দুপুরে পর্যটন নগরী কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। এটি পরবর্তীতে শহরের পাবলিক হল মাঠে এক জনসভায় রূপ নেয়। পদযাত্রাটি কক্সবাজারসহ পাঁচটি জেলা ঘুরবে বলে জানানো হয়েছে।

জনসভায় নাহিদ ইসলাম আরও বলেন, গণপরিষদের উচ্চকক্ষ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার তৈরি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছেন। সেই শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই আমরা জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব।
সভায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা একটি নোবেল পুরস্কারের আশায় লাখ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছেন। এখন কক্সবাজারবাসীকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও সংস্কার করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

পদযাত্রা-পরবর্তী জনসভাটি অনুষ্ঠিত হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। সভা সঞ্চালনা করেন এনসিপির সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী।  

এতে আরও বক্তব্য দেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, অনিক রায়, কক্সবাজারের সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ।
জনসভা শেষে বিশাল গাড়িবহরসহ এনসিপির জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...