অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আজ ভোলায় উদ্ধোধন হচ্ছে পিসিআর ল্যাব

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ দুপুর ০১:১১

remove_red_eye

৯৩০

উদ্বোধন করবেন সাবেক  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি

অচিন্ত্য মজুমদার : অবশেষে করোনাভাইরাস পরীক্ষার জন্য ভোলায় উদ্বোধন করা হচ্ছে পিসিআর ল্যাব। আজ সোমবার দুপুর ১ টায় জুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করবেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ,আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। সিভিল সার্জন রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেন।

২৫০ শয্যার ভোলা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের দুইজন ল্যাব কনসালটেন্ট, ৪ জন ডাক্তার ও ১২ জন টেকনোলজিস্ট দিয়ে প্রথম ধাপে এর কাজ শুরু হবে।

এর আগে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশর মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার চিকিৎসা সহায়তায় গত ১০ জুন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ৯০০ বর্গ ফুট যায়গায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে অত্যাধুনিক এ পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ হয়। এরপর ল্যাবটিতে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর (পলিমার চেইন রি-এ্যাকশন) মেশিন স্থাপন করা হয় ১৬ জুন। পাশাপাশি পিসিআর মেশিন পরিচালনার জন্য ১৮ জনের একটি চিকিৎসক ও টেকনোলজিস্ট দলকে দেয়া হয় প্রশিক্ষণ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকা বিবেচনা করে এখানকার মানুষের দুর্ভোগ লাঘবে পিসিআর ল্যাব স্থাপন করার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে দু'দুবার মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট পদায়ন করা হলেও কাজের দক্ষতা না থাকাসহ নানা তালবাহানায় ল্যাবটিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার কাজ এতো দিন শুরু করা সম্ভব হয়নি।

ভোলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাজী শরীফ উদ্দিন আহমেদের জানান, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দ্বিতীয় তলায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে পিসিআর ল্যাব এর অবকাঠামো নির্মানের কাজ শেষ করে গণপূর্ত বিভাগের স্বাস্থ্য উইং। ল্যাবটি তৈরী করতে মাত্র ৭ দিন সময় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান শামি ট্রেডার্স। সেখানে আরটি পিসিআর ল্যাব কক্ষসহ স্যাম্পল রিসিভ রুম, পিপিই চেঞ্জিং রুম, স্যাম্পল প্রসেসিং রুম, মাস্টার মিক্সিং রুম, পিসি আর রুম, ডোফিং রুম তৈরী করা হয়েছে। ভোলা জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গণপূর্ত স্বাস্থ্য উইংয়ের প্রকৌশলীরা সার্বক্ষণিক পিসিআর ল্যাব স্থাপন কাজের তদারকি করেন বলেও জানান তিনি।  

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...