বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৫
২৩৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে।
রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,৭২-এর সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে অর্ন্তভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালিদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সব বিভেদ উর্ধ্বে রেখে সব জনগোষ্ঠীর মর্যদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে। এজন্য সবাই মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হবো যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মতো রাঙামাটিতেও পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিন সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটিতে পৌঁছে দুপুরে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা।
পদযাত্রায় ১০ উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী, ছাত্র-জনতা অংশ নেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার পর শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। প্রধান সড়ক হয়ে তা বনরূপায় গিয়ে শেষ হয় এবং বনরূপা সিএনজি চত্বরে সমাবেশ করেন কেন্দ্রীয় নেতারা।
এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমার সভাপতিত্বে এখানে পদযাত্রা শেষ করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন তারা।
পথসভায় বক্তব্য দেন-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত