অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পিসিআর ল্যাব উদ্বোধন করলেন তোফায়েল আহমেদ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ০৯:২০

remove_red_eye

১০৩০

অচিন্ত্য মজুমদার : দ্বীপজেলা ভোলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব চালু হয়েছে। আজ সোমবার দুপুরে ভিডিও কনফাররেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা থেকে অনলাইনে তোফায়েল আহমেদের উদ্বোধন ঘোষণার পর তার পক্ষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ফিতাকেটে ল্যাবটি উদ্ধোধন করেন। ল্যাবটি চালু হওয়ায় এখন থেকে ভোলার করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকা বা বরিশাল পাঠানো প্রয়োজন হবে না।

ভার্চুয়াল সিস্টেমে এর উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ করোনা কালীণ বর্তমান পরিস্থিতিতে সামনের ঈদের সময় এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে যার যার অবস্থান থেকে ঈদ উৎসব উৎযাপনের জন্য সকলকে অনুরোধ জানান।

২৫০ জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করা হয়েছে। দুইজন ল্যাব কনসালটেন্ট, ৪ জন ডাক্তার ও ১২ জন টেকনোলজিস্ট দিয়ে প্রথম ধাপে এর কাজ শুরু হবে। ল্যাবটিতে প্রতিদিন গড়ে ২ সিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। এতোদিন ভোলার রোগীদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসতে দীর্ঘ সময় লাগতো। এখন থেকে খুব সহজেই প্রতিদিন রিপোর্ট পাওয়া যাবে।

অন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পরিকল্পনা বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক,  জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিনটুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিভিল সার্জন রতন কুমার ঢালীসহ স্থানীয় কর্মকর্তারা। এছাড়াও অনলাইনে যুক্ত হন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান,সাংবাদিকসহ প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...