অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি’ পালন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২৯১

জুন্নু রায়হান: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে ভোলায় ‘এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি’ পালন করা হয়েছে।

শনিবার সকালে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে যৌথভাবে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ ভোলা।  

কর্মসূচিতে প্রতিজন শহীদের সম্মানে একটি করে গাছ রোপণ করা হয়। ভোলার সদর উপজেলাসহ জেলার ৬ উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করেছে ভোলা বন বিভাগ।

জানা গেছে, এদিন ভোলা জেলার ৪৮ জন শহীদের স্মরণে তাদের কবরের পাশে বিভিন্ন ফলদ, ওষুধি, বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়। এসময় গাছের পাশে স্থাপন করা হয় জুলাই শহীদদের স্ট্যান্ড স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় উল্লেখ রয়েছে। পাশাপাশি ফলকের উপরে একটা কিউআর কোড ও এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিস) নম্বর রয়েছে।

যার মাধ্যমে মানুষজন ফলকের কিউআর কোড স্ক্যান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। লিংকে ক্লিক করে এমআইএস নম্বর দিলে জুলাই অভ্যুত্থানে ওই শহীদের অবদান ও পরিচিতি চলে আসবে।
এদিকে, মনপুরা উপজেলায় জুলাই আন্দোলনে কোনো শহীদ না থাকলেও একটি দৃষ্টিনন্দন চত্বরে শহীদের সম্মানে ৪৮টি গাছ রোপন করা করা হয়।
এদিন, জুলাই অভ্যুত্থানের শহীদ সদর উপজেলার ৩ নং ওয়ার্ডের কাচিয়া গ্রামের হাসানের কবরের পাশে একটি নিম গাছরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান ও বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ডিডিএলজি) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, সহকারী বন সংরক্ষক মনিরুজ্জামান ও সদর রেঞ্জ কর্মকর্তা সুফল রায় প্রমুখ।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান জানান, জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা সরকারি নির্ধারিত পুনর্জাগরণ অনুষ্ঠানগুলো করে আসছি। আজকে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...