অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পূর্বের অগ্নিসংযোগের ভিডিও গতকাল গুলিস্তানের বলে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ দুপুর ১২:৫৮

remove_red_eye

৩১১

২০২৩ সালের ৩ ডিসেম্বরের বাসে অগ্নিসংযোগের একটি ভিডিওকে গতকাল ২০ জুলাই গুলিস্তানের বলে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি ২০২৩ সালের।

গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই দিন পাঁচ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো গতকাল রোববার (২০ জুলাই) হরতালের আহ্বান জানায়। 

এরই প্রেক্ষিতে, হরতালে রাজধানীর গুলিস্তানে দলটির নেতা-কর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে- এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি, গতকালের (২০ জুলাই) নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। 

এর শিরোনাম থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

বাংলাফ্যাক্ট জানায়, এসব তথ্যসূত্র সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

এ থেকে জানা যায়, সেদিন রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তরা ‘ভিক্টর ক্লাসিক’ নামের একটি বাসে আগুন দেয়। সেদিন সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে গণমাধ্যমটি উল্লেখ করে।

২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে, গতকাল (২০ জুলাই) আওয়ামী লীগের ডাকা হরতালে বাস পোড়ানোর দৃশ্যের দাবি করে ছড়ানো হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...