অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে অর্ক-জহিরকে বিএনপির নেতৃত্বে চেয়ে বিশাল পদযাত্রা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ রাত ০৯:২৪

remove_red_eye

৫৮৫

আকবর জুয়েল, লালমোহন: আসন্ন ২৬ শে জুলাই ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ইসলামিয়া কামিল মাদরাসার সামনে থেকে পদযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় নেতাকর্মীরা মিছিলের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) যোগ্য উত্তরসূরি তাহারাত হাফিজ অর্ককে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক মো. জহিরুল ইসলাম (সুমন)-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান। পদযাত্রায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, তাহারাত হাফিজ অর্ক একজন তরুণ, শিক্ষিত এবং আধুনিক নেতৃত্বের প্রতীক। তিনি তার মেধা ও প্রজ্ঞা এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অপরদিকে, জহিরুল ইসলাম সুমন লালমোহনের রাজপথে বহুবার নির্যাতিত হলেও দলের প্রতি নিজের নিষ্ঠা ও আত্মত্যাগে কখনো পিছপা হননি। অর্ক-জহির লালমোহন উপজেলা বিএনপি নেতৃত্বে আসলে সাংগঠনিক কর্মকাণ্ড আরো বেগবান হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।


লালমোহন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...