অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মাইলস্টোনে নিহতদের স্মরণে তজুমদ্দিনে দোয়া অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৫ রাত ১১:০১

remove_red_eye

২৮৮

তজুমদ্দিন প্রতিনিধি: মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মডেল একাডেমির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুরে একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। গত (২১/০৭/২৫) দুপুর ১.০৬ মিনিটে রাজধানীতে এক যুদ্ধবিমান প্রশিক্ষণকালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জন নিহত হন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন মাওলানা হাসান আহমেদ। তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। নিহতদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত ও তাদের পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নোমান, প্রধান শিক্ষক, তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শম্ভুপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক। মোঃ লোকমান হোসাইন। তিনি বলেন, “তরুণ প্রাণগুলোকে আমরা অকালে হারালাম। এটি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...