অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্ত্রী’র উপর মাদকসেবী স্বামীর নির্মম নির্যাতন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ১০:৩৪

remove_red_eye

১০৫৩


আকতারুল ইসলাম আকাশ : ভোলায় মাদক মামলার একাধিক আসামি রিকশা চালক স্বামী আকবরের নির্মম নির্যাতনে তার স্ত্রী ময়না বেগম গুরুতর আহত হয়েছে । সোমবার আকবর মাদক সেবন করে তার স্ত্রী ময়না বেগম কে চার দফায় নির্মম নির্যাতন করেন । ময়না অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিকবার নির্যাতনের শিকার হয়েও কোনো সুষ্ঠু বিচার পাচ্ছেন না ভুক্তভোগী ময়নার পরিবার।

ময়নার পরিবার জানায়, প্রায় ৮ মাস আগে বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী গ্রামের খালেদ হাওলাদারের ছেলে আকবরের সাথে রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামের কবির আকনের মেয়ে ময়না বেগমের বিয়ে হয়। বিয়ের আগে ও পরে আকবর এই পর্যন্ত কয়েকবার মাদকসহ পুলিশের হাতে আটক হয়ে কারাভোগও করেছেন। মাদকসেবন করে উত্তেজিত হলেই নির্মম নির্যাতন চালানো হয় ময়নার উপর। সর্বশেষ সোমবার চার দফায় ময়নাকে নির্মম নির্যাতন করেন স্বামী আকবর। বর্তমানে ময়না বেগম ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ময়নার বুকে ও পিঠে মারাত্মক জখম হয়েছে।
ময়নার বাবা কবির আকন জানান, এবিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে অভিযুক্ত আকবরের বাবা-মাসহ স্থানীয়রা আকবর একাধিক মামলার আসামি বলে শিকার করেন। ময়নার পরিবার নির্যাতনের কথাও শিকার করেন আকবরের বাবা খালেদ।                                                                             





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...