অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ভোলার মেয়ে ছাত্রনত্রেী তাহসিনের অনশন

মো: ইয়ামিন

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ সকাল ১১:০৭

remove_red_eye

৬৫৭

মো: ইয়ামিন : চরফ্যাশনে উপজেলার চর মাদ্রাসা ইউনিয়নের চর আফজাল ১ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ভোলার মেয়ে তাহসিন। বিষয়টি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভোলা পৌরসভার বাসিন্দা তাহসিন  মৃত আব্দুল হামিদ ওরফে স্বপন ও ইয়ানুর বেগমের কন্যা এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।

তাহসিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে চরফ্যাশনের তন্ময়ের সঙ্গে তার বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের শুরুতেই তাহসিন তন্ময়কে জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিয়ের অঙ্গীকার থাকতে হবে। তন্ময় এতে রাজি হন বলে দাবি করেন তিনি।
তাহসিন বলেন, তন্ময় আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এখন সে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি বিয়ের কাবিন ছাড়া এই বাড়ি থেকে ফিরব না।
তবে অভিযোগ রয়েছে, তন্ময়ের পরিবারের পক্ষ থেকে তাহসিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তার ওপর শারীরিক নিপীড়নের ঘটনাও ঘটে। পরে বিষয়টি গড়ায় চরফ্যাশন থানায়।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তরুণীর সাহসের প্রশংসা করছেন, আবার অনেকে বিষয়টিকে সামাজিকভাবে বিব্রতকর বলছেন।
এ বিষয়ে তন্ময় বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, তন্ময় হাওলাদার চর মাদ্রাসা ইউনিয়নের গিয়াস হাওলাদারের ছেলে। বর্তমানে সে চরফ্যাশন সরকারি কলেজে অনার্সে অধ্যয়নরত।
তাহসিনের অনশন ও বিয়ের দাবিকে ঘিরে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...