অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে শিক্ষার্থী ও পাঠাগারে দেড় হাজার ফলজ-ঔষধী চারা বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৩২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভা ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে উন্নতমানের প্রায় দেড় হাজার ফলজ ও ওষুধী চারা বিতরণ করেছে। সোমবার সকাল থেকে এসব গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর শাহেআলম মডেল কলেজ, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ খাসেরহাট কবি নজরুল পাঠাগারের সদস্যদের মধ্যে এক হাজার ৫৫০টি ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ফলজ গাছের চারার মধ্যে আছে আম, পেয়ারা ও লেবু এবং ওষুধীর মধ্যে আছে নিম ও সাজনা। এসব চারা কিছু বিদ্যালয়ের গ্রউন্ডে লাগানো হয়েছে। বাকীটা শিক্ষার্থীদের ও পাঠাগারের সদস্যদের হাতে বিতরণ করা হয়েছে।


চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সম্ভুপুর শাহেআলম মডেল কলেজের অধ্যক্ষ মো. মুঈন উদ্দিন, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামালউদ্দিন, বড়মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্যাহ, খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন, ভোলা জেলা ব্র্যাকের বিডিসি মো. হাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজার (কৃষি)আব্দুস সালাম,  বিডিও মো. মাহিন, এসটিও বিগ্রহ লাল অধিকারী, তজুমদ্দিন উপজেলা শাখার ইউপিজি কর্মসূচীর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, দাবী কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মো. মহবুবুর রহমান, হিসাবরক্ষক অমল চন্দ্র শিকদার, ভোলা জেলা প্রথম আলো প্রতিনিধি মো. নেযামতউল্যাহ, ভোলা বন্ধুসভার সভাপতি আশ্রাফুল ইসলাম, বন্ধুসভার সদস্য শিক্ষক আল আমিন প্রমূখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...