অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক ভোলা শাখায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

৩৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিকের ৩১ তম ভোলা শাখায় অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ভোলা শাখায় ল্যাব এইডের নিজস্ব ফায়ার সেফটি অফিসার আব্দুল লতিফের তত্ত্বাবধানে এই অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।‌ মহড়ায় ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক ভোলা শাখার শাখা ব্যবস্থাপক মানিক লাল হাওলাদার ‌, এক্সিকিউটিভ - এডমিনিস্ট্রেশন ইয়াছিনুল ইমন, অ্যাকাউন্ট, আইটি সহ ভোলা শাখার সকল স্টাফ উপস্থিত ছিলেন। 
এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল কর্মীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করা । অগ্নি নির্বাপন মহরায় ডায়াগনস্টিকে কর্মরতদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা এবং কর্মীদের অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় অগ্নি নিরাপত্তা বিষয়ক আলোচনা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরনের মহড়া কর্মীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে। 
উল্লেখ্য অগ্নি নির্বাপণ মহড়া ডায়াগনস্টিকের কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ কর্মীরা অগ্নি দুর্ঘটনার সময় সঠিক পদক্ষেপ নিতে এবং পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকতে সাহায্য করে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...