বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ রাত ০৮:১৫
৪১৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিকের ৩১ তম ভোলা শাখায় অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ভোলা শাখায় ল্যাব এইডের নিজস্ব ফায়ার সেফটি অফিসার আব্দুল লতিফের তত্ত্বাবধানে এই অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ল্যাব এইড লিমিটেড ডায়াগনস্টিক ভোলা শাখার শাখা ব্যবস্থাপক মানিক লাল হাওলাদার , এক্সিকিউটিভ - এডমিনিস্ট্রেশন ইয়াছিনুল ইমন, অ্যাকাউন্ট, আইটি সহ ভোলা শাখার সকল স্টাফ উপস্থিত ছিলেন।
এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল কর্মীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করা । অগ্নি নির্বাপন মহরায় ডায়াগনস্টিকে কর্মরতদের প্রশিক্ষণ প্রদান করা হয়। অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা এবং কর্মীদের অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় অগ্নি নিরাপত্তা বিষয়ক আলোচনা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ধরনের মহড়া কর্মীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে।
উল্লেখ্য অগ্নি নির্বাপণ মহড়া ডায়াগনস্টিকের কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশিক্ষণ কর্মীরা অগ্নি দুর্ঘটনার সময় সঠিক পদক্ষেপ নিতে এবং পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকতে সাহায্য করে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত