অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


অস্বাভাবিক জোয়ার ইলিশা ফেরি ঘাট প্লাবিত : ১০ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৫ রাত ১১:১৫

remove_red_eye

৫৬১

লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

 

আমির হোসেন : বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা -হাতিয়া সহ ১০ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।যার ফলে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছে। এদিকে অস্বাভাবিক জোয়ার পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা ইলিশা -লক্ষ্মীপুর ফেরীঘাটের দুইটি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে । ফলে এই রুটে চলাচলকারী যাত্রী বাহি গাড়ি, কাঁচামাল বহনকারী ট্রাক, ও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় সরে জমিনে ঘুরে দেখা গেছে, ইলিশা ফেরীঘাটে লো গ্যাংওয়ের উপরে কোমর সমান পানি। আর হাই গ্যাংওয়ের উপরে হাঁটু সমান পানি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জোয়ারের সময় নদী ও সাগরের পানি অস্বাভাবিক ভাবে বাড়ছে তখন থেকে ভোলা লক্ষ্মীপুর ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। এ সময় ফেরিঘাটের দুই পাড়ে আটকা পড়ে অসংখ্য যানবহন। এসব যানবাহনের যাত্রীদের ভাটার জন্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রতিবছর বর্ষার মৌসুম ছাড়াও জলোচ্ছ্বাস এবং জোয়ারের সময় পানি অস্বাভাবিক ভাবে বাড়লে, ওই সড়কের ফেরী ঘাটের গাংওয়ে গুলো পানির নিচে তলিয়ে যায়, এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মোঃ কাউছার আহামেদ বলেন, লো-গ্যাংওয়ে টি দেখা শোনার দায়িত্ব বিআইডব্লিউটি এর,আর হাই গাংওয়ে টি বড় জোয়ারে সময় ডুবে যায়, কিন্তু ছোট জোয়ারের সময়ে ডুবে না।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।


ভোলা জেলা মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...