তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:০১
৫৬৮
তজুমদ্দিন প্রতিনিধি : দীর্ঘ দেড় যুগ পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন করতে যাচ্ছে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি।রবিবার তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে এ আসনের বিএনপির সাবেক ৬ বারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ সম্মেলন সফল করতে সম্মেলনে উপস্থিত থাকবেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, সম্মেলন সফল করতে বরিশাল বিভাগীয় বিএনপির সমন্বয়ক আখন কুদ্দুস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহসহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।
এদিকে সম্মেলন উপলক্ষ্যে প্রতিদিনই বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল মিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলা বিএনপির সম্মেলন হলেও বসে নেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা। প্রত্যেক দলের ব্যানারে চলছে শহর জুড়ে মিছিল। দীর্ঘ দেড় যুগ পর যেন প্রাণ ফিরে এসেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মাঝে।
তবে নতুন করে কে পাচ্ছেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ তা নিয়েই চলছে সমর্থকদের মাঝে আলোচনা। তবে বিএনপির বর্তমান কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এই আবার মূল কমিটিতে থাকতে পারেন এমনটাই ধারণা সমর্থকদের।
কমিটিতেই যেই আসুক বিতর্কিত কেউ যেন বড় পদে আসতে না পারে সে বিষয়ে স্থানীয় বিএনপির মূল অভিভাবক মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত