অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ঘুষ দিতে অস্বীকার করায় আইনজীবীকে পিটিয়ে আহত

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২০ রাত ১০:৩৩

remove_red_eye

৮৫৮

এ আর সোয়েব চৌধুরী, চরফ্যাশন  : ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত পেশকার আজাদের নেতৃত্বে দাবীকৃত ঘুষ দিতে অস্বীকার করায় আইনজীবী হারুন অর রশিদ ফরাজীকে  মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪জুলাই) বিকালে চরফ্যাশনের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে এজলাস শেষে শেরেস্তাদার কক্ষে এ মারধরের ঘটনা ঘটে।
এসময় আইনজীবী সহকারীরা আহত হারুন অর রশিদ ফরাজীকে  উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ হামলার ঘটনায় চরফ্যাশন সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানাগেছে।
চিকিৎসাধীন  ওই আইনজিবী সাংবাদিকদের অভিযোগ করে জানান, জি আর ১০৯ মামলার জামিন আবেদনের জন্য মামলার ফটো কপি নেওয়ার জন্য সহকারী ইউসুফকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার কমল দে’র কাছে ২শ টাকা নিয়ে পাঠালে পেশকার কমল দে ৫শ টাকা ছাড়া মামলা নথির ফটোকপি দিতে অস্বীকার করে। পরে আমার সহকারী ইউসুফ ফিরে আসলে আমি নিজে গিয়ে পেশকার কমল দের কাছে বিষয়টি জানতে চাই। এসময় পেশকার কমল দে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চরফ্যাশনের সেরেস্তাদার আবুল কালাম আজাদ ও অফিস সহকারী হুমায়ূন সহ ১০ থেকে ১২ জন মিলে সেরেস্তাদার কক্ষে আমাকে আটকে  এলোপাথারী মারধর ও রক্তাক্ত ফোলা জখম করে গুরুতর আহত করে। আমার ডাক চিৎকারে আইনজীবীদের সহকারীরা এসে উদ্ধার করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবি সহকারী এ প্রতিবেদককে জানান, আদালতের কর্মচারীরা সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মামলা মকদ্যমার বাদী বিবাদী পক্ষ থেকে বিভিন্ন অযুহাত ও তালবাহানা করে অর্থ হাতিয়ে নেয়। অসহায় ও হত দরিদ্র পক্ষরা তাদের দাবীকৃত অর্থ দিতে অস্বীকার করলে মামলা মকদ্যমার কাগজ পত্রের বিষয় নিয়ে হয়রানী করা হয়।
পেশকার কমল দে জানান, ঘুষ চাওয়ার কোন ঘটনা ঘটেনি। আইনজীবী হারুন অর রশিদের সহকারী মামলার মুল নথি চাইলে আমি তা দিতে অস্বিকৃতী জানাই। কিছুকক্ষন পরে ওই আইনজীবী এসে আমার সাথে নথি না দেয়ার জন্য বাকবিতন্ডায় জড়ান।
সেরেস্তাদার আবুল কালাম আজাদ জানান, আমার রুমেই  পেশকার কমল দে’র সাথে মামলার নথি দেয়া নেয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয় তবে আমি এঘটনায় জড়িত নই।
চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালাহ উদ্দিন জানান, আইনজীবীর উপর আদালতের কর্মচারীদের মারধরের ঘটনায় আইনজীবী সমিতির সিদ্ধান্তে হামলাকারীদের বিরুদ্ধে চরফ্যাশন সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফিন জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...