অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

২৪৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের সফলতা কামনায় ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর শুভাগমন উপলক্ষে  শুভেচ্ছা ‌র‍্যালী করেছেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে  স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।
 
উপজেলা রোডস্থ সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
 
এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদাররেছিন এর উপজেলা সভাপতি  মোহাম্মদ মোশাররফ হোসাইন,  মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন  কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী,  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোদাররেছিন'র  সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...