বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৪
২৮৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার মাছধরা দুটি জেলে ট্রলার ১৭ জেলেসহ ডুবে গেছে । এর মধ্যে ১৬ জেলে উদ্ধার হলেও এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগর মোহনায় মাছ শিকার করতে গিয়ে বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে সহ একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ সময় ১১ জেলে উদ্ধার হলেও মো: ইউসুফ দেওয়ান (৩৫ ) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আড়তদার মো তাহের বুলাই এ ঘটনার সত্যতা স্থানীয় আড়ৎদারগনের কাছে নিশ্চিত করেছেন।
নিখোঁজের স্বজন ও আড়তদারসহ স্থানীয়রা জানান, গত ২০ জুলাই কামাল চৌকিদার ১২ মাঝি মাল্লা সহ সাগর মোহনায় মাছ শিকারে বের হয়। তাদের মাছ ধরে ফিরে আসার সময় হয়ে ছিল। হয়তো শনি রবিবার ভোলার ইলিশা এলাকায় ফিরে আসতো। কিন্তু শুক্রবার সকালে খবর আসে রাতে মাছধরা ট্রলার টি ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। পরে আশপাশের জেলে ট্রলারের সাহায্যে ১১ জন উদ্ধার পেলেও একজন জসিম দেওয়ান নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো: ইউসুফ দেওয়ান(২৭)
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কনদর্পপুর গ্রামের মৃত আবদুল মালেক দেওয়ানের ছেলে ।এদিকে জসিমের নিখোঁজ হওয়ার খবরে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তারা সুস্থ দেহে ফিরে আসার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি ও দোয়া মোনাজাত করছে। 
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এরশাদুল হক ভুঁইয়া সাবাদিকদের জানান, ঠেঙারচর এলাকাটি তাঁদের আওতায় নয়, তিনি এখনও কোনো খবর পাননি।
অপরদিকে ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে আরো একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে পাঁচজন মাঝি-মাল্লা ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ইলিশা জোড়খাল মাঝঘাট থেকে সফিজল মাঝির ট্রলারটি মাছ ধরতে মেঘনা নদীর গভীরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে আশপাশে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা তাৎক্ষণিক এগিয়ে এসে পানিতে পড়ে যাওয়া পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সাংবাদিকদের জানান, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে নদীতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত