বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৬
৫২৩
লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন থেমে থেমে বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার ইলিশা ফেরি ঘাট প্লাবিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বাতাস বইছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী।
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা -ঢাকা সহ ১০ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় ভোলা - লক্ষ্মীপুর নৌ রুটে আজ শুক্রবার সকাল থেকে ফেরি চললাম বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। দুই পাড়ে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
স্থানীয়রা জানান,মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ার পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা ইলিশা -লক্ষ্মীপুর ফেরীঘাটের দুইটি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে । ফলে এই রুটে চলাচলকারী যাত্রী বাহি গাড়ি, কাঁচামাল বহনকারী ট্রাক, ও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সকল বিকাল দুই বেলা ইলিশা ফেরীঘাটে লো গ্যাংওয়ে ঘাটে কোমর সমান পানি আর হাই গ্যাংওয়ের ঘাটে উপরে হাঁটু সমান পানি থাকে।

এ সময় ফেরিঘাটের দুই পাড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এসব যানবাহনের যাত্রী ও পণ্য বাহী চালকদের ভাটার জন্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।
এ ব্যাপারে ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মোঃ কাওছার আহামেদ বলেন, আজ শুক্রবার সকাল বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠায় ভোলা - লক্ষ্মীপুর রুটে ফেরি চালানো সম্ভব হচ্ছে না। তাই ভোর থেকে এ রুটে লঞ্চ এর মতো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ,সি-ট্রাক ও এবার ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত