লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৫ রাত ০৯:১১
৫০১
ভোলায় লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, সংস্কার প্রস্তাব চলতেছে। নানা ধরনের আতেলরা মনের মাধুরী মিশিয়ে সংস্কার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তারা একের পর এক সংস্কার প্রস্তাব নিয়ে আসছে। তার একটা হলো পি.আর পদ্ধতি অর্থাৎ আনুপাতিক হারে ভোট। মানুষ প্রার্থীর চেহারা দেখতে চায়। একজন মানুষের গুণাগুণ বিচার করে অতীতের কর্মকাণ্ড দেখে শুনে সাধারণ মানুষ ভোট দিবেন। কোন কুচক্রিমহলের কথাযয় আমরা কান দিবো না।
আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ বরেণ্য ব্যক্তি। বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল সহ সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছি। কিন্তু দু:খের বিষয় তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম তার উপদেস্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী দেশে পরিনত করতে ব্যর্থ হয়েছে।
এমনকি জুলাইয়ে যারা আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের দেখতে যাওয়ার সময় পর্যন্ত তাদের নেই।
তিনি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই উপদেষ্টা পরিষদ তারা নির্বাচনকে পেছানোর দিকে তাদের চেষ্টা। তাদের মনের গোপন ইচ্ছা এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। এভাবে দেশ চালে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোন উপায় নেই। জনগণ যাদেরকে ভোট দেয় , আমরা তাদের কে মেনে নিব।
লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ আর্কের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন কুদ্দুস রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা জেলা সমন্বয়ক আবু নাছের রহমত উল্লাহ, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য রাখেন এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলরদের ঐকমত্যের মাধ্যমে মোঃ জাফর ইকবালকে সভাপতি ও বাবুল পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
বৈরি আবহাওয়ার মধ্যে ইউনিয়ন ও ওযার্ড থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন। ঝড়োবৃস্টিতে ভিজে শ্লোগান শ্লোগানে মুখর করে রাখে উপজেলা সদর।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত