বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৫
২৮৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে ৩ জন শ্রমিক সহ একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।আজ রবিবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।এ ঘটনার ফুটেজ মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান,মেঘনার প্রবল ঢেউয়ের স্রোতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাসানুজ্জামান নিশ্চিত করেন।
পানি উন্নয়ন বোর্ডে ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালু বোঝাই বাল্কহেড কাজের স্থানে নিয়ে যাচ্ছিল। এসময় আজ সকালে ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের ৩ জন লোকসহ ডুবে যায়। পরে বাল্কহেডে থাকা ৩ শ্রমিক সাতরে তীরে ওঠে।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউদ্দিন আরিফ সাংবাদিকদের জানান, বালু বোঝাই বাল্কহেডটি ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আর ঠিকাদারের পক্ষ থেকে এটি উদ্ধারের কাজ চালানো হবে বলেও জানান এ কর্মকর্তা।
ভোলা সদর ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন সাংবাদিকদের বলেন,তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়।এ ঘটনায় কেউ নিখোঁজের তথ্য পাওয়া যায়নি,খোঁজ নিচ্ছি,ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক