অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৮

remove_red_eye

২৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌরসভার উদ্যোগে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ভোলা আদর্শ একাডেমি অডিটোরিয়ামে পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের সঞ্চালনা করেন পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন।
শিক্ষা শিবিরে দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
আখিরাতের জবাবদিহিতার ওপর দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা জাকির হোসেন।
"ইউনিট পরিচালনায় একজন আদর্শ দায়িত্বশীলের ভূমিকা" শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দিন খান রাজী।
"ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান" বিষয়ক আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন।

"ইসলামী আন্দোলনে কর্মীদের ত্যাগ ও কুরবানী" বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আবু মাসুম।
এছাড়া "ইউনিট সংগঠনের রিপোর্ট" শীর্ষক আলোচনা উপস্থাপন করেন মোঃ রুহুল আমিন।
উল্লেখ্য, ভোলা পৌরসভার আওতাধীন নয়টি ওয়ার্ডের প্রায় ১০০টি ইউনিটের সভাপতি ও সেক্রেটারিগণ এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।
দায়িত্বশীলদের প্রশিক্ষণের  মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...