অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিয়ের দাবিতে ৪ দিনের অনশন, ছেলের পরিবারের সংবাদ সম্মেলন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৫২

remove_red_eye

৪৫৯

চরফ্যাশন  প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১নম্বর ওয়ার্ডে চান মিয়া হাওলাদার বাড়িতে প্রেমিক দাবি করে এক তরুণী টানা চারদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন। প্রেমিক হিসেবে কলেজপড়ুয়া এনামুল হাসান তন্ময়ের নাম উল্লেখ করে ওই তরুণী দাবি করছেন, "বিয়ে না হলে মৃত্যুই হবে পরিণতি"—এমন হুমকির মধ্যেই তন্ময়ের বাড়িতে অবস্থান করছেন তিনি।

তরুণীর এ অবস্থানের কারণে সামাজিকভাবে চাপে পড়েছে তন্ময়ের পরিবার। স্থানীয়রা বলছেন, এভাবে অনশন চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ, চার দিন পেরিয়ে গেলেও চরফ্যাশন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ঘটনার প্রেক্ষিতে  শনিবার (২৫জুলাই)চরফ্যাশনের একটি  হোটেলে সংবাদ সম্মেলন করেন তন্ময়ের পিতা গিয়াস হাওলাদার ও মাতা জোছনা বেগম। সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, তাঁদের ছেলে নির্দোষ এবং এটি একটি চক্রান্তের অংশ। একটি কুচক্রী মহল তন্ময়কে ফাঁসাতে ষড়যন্ত্র করছে।
লিখিত বক্তব্যে তন্ময়ের মা জোছনা বেগম বলেন, “যে মেয়ে অনশন করছে, তার একাধিক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে। আমাদের কাছে তার প্রমাণ রয়েছে। আমার ছেলের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। এই মেয়ে উদ্দেশ্যমূলকভাবে ছেলেদের ফাঁসিয়ে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে থাকে।

সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তন্ময়ের বাবা বলেন, “শুধু আমার ছেলের সঙ্গে প্রেম থাকলে হয়তো বউ হিসেবে মেনে নিতাম। কিন্তু তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না।”
তিনি আরও বলেন, “গত চারদিন ধরে আমরা বাড়িতে না থাকলেও মেয়ে আমাদের পাশের ঘরে থেকে আমাদের সংসার ও সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গণমাধ্যমকর্মীদের সহায়তা চাই।”
এদিকে তরুনীর দাবি, গিয়াস হাওলাদারের ছেলে তন্ময় হাওলাদারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে ধরে বন্ধুত্ব হয়। একপর্যায়ে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্কের শুরুতেই তরুনী তন্ময়কে জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে বিয়ে করতে হবে। তন্ময় এতে রাজি হন বলে দাবি করেন তিনি।

তরুনী বলেন, তন্ময় হাওলাদার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এখন সে মুখ ফিরিয়ে নিচ্ছে। তন্ময় এখন আমাকে বিয়ে করা ছাড়া আমি এই বাড়ি থেকে যাবো না গেলে আমার লাশ যাবে। এ ঘটনায় তিনি চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...