বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:১০
৩০২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যারা গত দুই দিন ধরে টানা অভিযান চালিয়ে ১ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন জনকে আটক করেছে।
আজ রবিবার (২৭ জুলাই,) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ৩ জন অভিযুক্ত ডাকাত কে আটক করা হয়। 
পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে গতকাল ২৬ জুলাই শনিবার ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১ টি ছুরি), ২ টি মেটাল স্টিকসহ আরো ৫ জন অভিযুক্ত ডাকাত কে আটক করা হয়।আটককৃতরা হলো সুজন (৩৫)মোঃ জাকির (৪৮),
মোঃ সোহাগ (২৪),মোঃ আল আমিন (৪০),মোঃ শাহ আলী (৬০), মোঃ হানিফ ফরাজী (৬১) মোঃ শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)।
আটককৃতরা ভোলা সদর এবং চরফ্যাশন এলাকার বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত