অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ৩০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কর্মশালায় ২০ সুপারিশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ দুপুর ১২:১০

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৩০ টি স্কুল ও মাদ্রাসার প্রধানদের নিয়ে সমকালীন  শিক্ষারমান উন্নয়নে গুনগত অগ্রগতি প্রয়োজন  শীর্ষক  কর্মশালায় ২০টি সুপারিশ  তৈরি করা হয়েছে।  রোববার কলেজর আইসিটি ভবনে এ কর্মশালা  অনুষ্ঠিত  হয়    জেলায় বেসরকারি পর্যায়ে সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন ও রিসোর্স পারসন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা  ও আইসিটি)  মোঃ রিফাত ফেরদৌস, ক্লাস  শেশনে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার, আলতাজের রহমান কলেজের   প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব  আলম চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ হারুন অর রশিদ।  সমকালীন শিক্ষার মান উন্নয়নে গুনগত অগ্রগতি প্রযোজন, মূল বিষয় তুলে ধরেন সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল ও সহকারী অধ্যাপক অমিতাভ রায়। 
প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিক্ষকদের পক্ষে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। পরে
অংশ গ্রহণকারী প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান ৫ টি করে সুপরিশ তুলে ধরেন। তা থেকে ২০ টি সুপারিশ চুড়ান্ত করা হয়।
প্রধান অতিথি বলেন,  শিক্ষকদের আসন অনেক উপরে। শিক্ষকদে গল্প থাকতে হবে। যেন বলতে পারেন আমার ওই শিক্ষার্থী   বুয়েটে পড়ছে। ওই শিক্ষার্থী ডাক্তার।  ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষার্থী ভালো মানুষ।
 এমন গল্প থাকলে পরের প্রজন্মর শিক্ষার্থীরা উৎসাহিত হবে। এমন গল্প সৃষ্টিতে ক্ষেত্র তৈরি করতে হবে শিক্ষককে। 
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, এ মুহূর্তে  আমার অনেক শিক্ষকের কথা মনে পড়ে। যাদের কাছে আধুনিক ব্যবস্থা ছিল না, কিন্তু তারা কত নিখুঁত পড়াতেন। আমাদের ধারণ করতে হবে সেই আদর্শকে।
বিশেষ পারসন জাহান জেব আলম চৌধুরী বলেন, এমন আয়োজন সময়ের প্রয়োজন। সকল প্রধান শিক্ষক ও সুপারগণ অনেক অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতা শেয়ারিং করলেই তৈরি হবে অগ্রগতি।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...