অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাইলস্টোন ট্রাজেডি: "বিমান বাহিনীর পক্ষ থেকে বোরহানউদ্দিনের মাসুমার কবরে শ্রদ্ধা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ রাত ০৮:০৬

remove_red_eye

৩৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। 
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি দল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের  দক্ষিণ কোড়ালিয়া মোল্লারহাট গ্রামে বিমান বাহিনীর উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহানের নেতৃত্বে দলটি মাসুমার ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্ৰামের বাড়িতে আসে।
তারা মাসুমা বেগমের কবরস্থানে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।

উইং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এর নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল মাসুমার কবর জিয়ারত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেণ। এ-সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম, ছেলে আবদুল্লাহ,  বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। এরপর  বিমান বাহিনীর পক্ষ থেকে মাসুমা বেগমের পরিবারের জন্য দুপুরের খাবার দেওয়া হয়।

বিমান বাহিনীর পক্ষ থেকে মাসুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তার স্বামী মো: সেলিম ও ভবিষ্যতেও বিমান বাহিনীকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 

বরিশাল বিমান বাহিনীর রাডার ইউনিটের উপ-অধিনায়ক উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহান বলেন,  আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাত বাসী করবেন । ইতোমধ্যেই বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  নিহত মাসুমার পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। বাংলাদেশে বিমান বাহিনী কথা দিচ্ছে এ ব্যাপারে যেকোন তদন্ত সুষ্ঠ ভাবে হবে।

উল্লেখ্য, বোরহানউদ্দিনের মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে রবিবার দাফন করা হয় মাসুমাকে। মাসুম বেগমের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। মাসুমা বেগম স্বামী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ঢাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই প্রতিষ্ঠানে  চাকুরি করতো।  ঘটনার দিন সে বিধ্বস্ত ক্লাশ রুমটির সামনে ডিউটিরত অবস্থায় ছিলো। এসময় বিমানটি তার সমনেই আছড়ে পরে। এসময় সে ওই ক্লাসের ৬/৭ জন শিক্ষার্থীকে জীবনের ঝুকি নিয়ে বাচাতে গেলে সে ভয়াবহ ভাবে অগ্নীদগ্ধ হয়। পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬জুলাই  মৃত্যুবরণ করে।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...