বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ রাত ০৮:০৬
৩৪০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ভোলার বোরহানউদ্দিনের মাসুমা বেগমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি দল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ কোড়ালিয়া মোল্লারহাট গ্রামে বিমান বাহিনীর উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহানের নেতৃত্বে দলটি মাসুমার ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্ৰামের বাড়িতে আসে।
তারা মাসুমা বেগমের কবরস্থানে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।

উইং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এর নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল মাসুমার কবর জিয়ারত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেণ। এ-সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম, ছেলে আবদুল্লাহ, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। এরপর বিমান বাহিনীর পক্ষ থেকে মাসুমা বেগমের পরিবারের জন্য দুপুরের খাবার দেওয়া হয়।
বিমান বাহিনীর পক্ষ থেকে মাসুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তার স্বামী মো: সেলিম ও ভবিষ্যতেও বিমান বাহিনীকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। 
বরিশাল বিমান বাহিনীর রাডার ইউনিটের উপ-অধিনায়ক উইং কমান্ডার এবিএম সারোয়ার জাহান বলেন, আমরা সবার জন্য সমব্যথী। তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাত বাসী করবেন । ইতোমধ্যেই বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নিহত মাসুমার পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যত রকমের সহযোগিতা দরকার আমরা তা করব। বাংলাদেশে বিমান বাহিনী কথা দিচ্ছে এ ব্যাপারে যেকোন তদন্ত সুষ্ঠ ভাবে হবে।

উল্লেখ্য, বোরহানউদ্দিনের মোল্লারহাট গ্রামে পারিবারিক কবরস্থানে রবিবার দাফন করা হয় মাসুমাকে। মাসুম বেগমের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। মাসুমা বেগম স্বামী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ঢাকায় একটি বাসায় ভাড়া থেকে ওই প্রতিষ্ঠানে চাকুরি করতো। ঘটনার দিন সে বিধ্বস্ত ক্লাশ রুমটির সামনে ডিউটিরত অবস্থায় ছিলো। এসময় বিমানটি তার সমনেই আছড়ে পরে। এসময় সে ওই ক্লাসের ৬/৭ জন শিক্ষার্থীকে জীবনের ঝুকি নিয়ে বাচাতে গেলে সে ভয়াবহ ভাবে অগ্নীদগ্ধ হয়। পরে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬জুলাই মৃত্যুবরণ করে।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক