অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ রাত ০৮:২৬

remove_red_eye

৩০২

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দুঃস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের চাঁদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নৌবাহিনীর দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা ২০২৫ উপলক্ষে বিনামূল্যে এই চিকিৎসা সহায়তা  কর্মসূচি গ্রহণ করেন।

তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ড সুত্র জানায়, উপজেলার প্রায় ৩ শতাধিক দুঃস্থ, অসহায় রোগীদের চিকিৎসাপত্র সহ ঔষধ বিতরনের কার্যক্রম চলমান রয়েছে। 

চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, "অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।"
আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, "জ্বর-কাশি, হাঁপানির সমস্যা নিয়ে এসেছিলাম। ডাক্তার খুব যত্ন করে দেখেছে, ওষুধও দিয়েছে। খুব ভালো লাগছে।"

চিকিৎসক সার্জন লেঃ কঃ ফারহান আবিদ (বিএন) এর কাছে কোন ধরনের রোগী বেশী পেয়েছেন জানতে চাইলে বলেন, বাত ব্যথা, সর্দি কাশি, গ্যাসটিক আলসার, জ্বর ও বুকে ব্যথার রোগীর সংখ্যা বেশী। তিনি আরো জানান, সাধারণ রোগ ছাড়াও হৃদরোগ, চর্ম, শিশু ও ডায়াবেটিসের মতো বিশেষ রোগের সেবা প্রদান করেন। রোগীদের আগমনে সহায়তা করে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...