অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভেদুরিয়া ফেরী ও লঞ্চঘাটে নৌবাহিনীর অভিযানে অবৈধ চাঁদাবাজ আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৫ রাত ১২:৫৫

remove_red_eye

৩৪২

বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরী ও লঞ্চঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে অবৈধ চাঁদা উত্তোলনের অভিযোগে সাত জনের একটি অসাধু চক্র বিআইডব্লিউটিসি এর ৫ জন ও ইজারাদার কর্মচারী ০২ জন আটক করে নৌবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ইজারাদার কর্মচারী দুইজনকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও বিআইডব্লিউটিসির পাঁচজনের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রতিষ্ঠানে অভিযোগ প্রেরণ করা হয়। অভিযানের ফলে ভুক্তভোগী সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরবিগ্ন হবে বলে ধারণা করা যায়।

উলে­খ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...