অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো ৮ জনের করোনা শনাক্ত: মোট ৪২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২০ সকাল ০৯:১৭

remove_red_eye

১০৭০

হাসিব রহমান: ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ২ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২ জন ও তজুমদ্দিন উপজেলায় ৪ জন রয়েছে।  এনিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২২ জন। এদেও মধ্যে নতুন করে ২৮ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে মোট  সুস্থ হলো  ২৬৪ জন ও মারা গেছেন ৫ জন। এ বুধবার রাতে এ তথ্য ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪২২  জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৮৯ জনের মধ্যে সুস্থ  ১১৭ জন। দৌলতখানে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ২৯ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ১২ জন, লালমোহনে আক্রান্ত ৪০  জনের মধ্যে সুস্থ ৩২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৩৪ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ২৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এ নিয়ে মোট  ভোলা থেকে ৪১২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৯১৩ জনের। এছাড়া ২১১ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...