বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৫ রাত ০৮:০৫
৩৮২
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় কিশোর গ্যাং লিডার, ভুমি দস্যু কালাম দফাদারের সংবাদ প্রকাশের জের ধরে, সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে ওই সন্ত্রাসীরা। ওই সময় পিটিয়ে তার বিভিন্ন অঙ্গ থেতলে দেন, ১টি হাত ঘড়ি, ১টি চশমা ভেঙ্গে ফেলে এবং শাটে লাগানো থাকা ১টি বডি ক্যামেরা শাট ছিড়ে ও প্যান্টের পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রবিবার (২৭জুলাই) রাত ৯টার সময় সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ি রোর্ডের আমতলা মোড়ে দোকানের সামনে রাস্তার উপরে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মিজান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার সময় পেশাগত কাজে সাইকেল মটর যোগে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে আসার সময় তার বাড়ি সংলগ্ন আমতলা মোড়ে,কাশেম ষ্টোরের সামনে রাস্তার উপর পৌছলে কিছু বুঝে উঠার আগেই, আগের থেকে ওৎ পেতে থাকা অভিযুক্ত কিশোর গ্যাং লিডার, ভুমি দস্যু,ইয়াবা ও নিষিদ্ধ মালামল ব্যবসায়ী কালাম দফাদার, তার ৪ ছেলে, ১ ভাই ও তার বাহিনীর ১৫-১৬ জন সদস্য মিলে মিজানের সাইকেল মটরের গতিপথ রোধ করে-সংবাদ প্রকাশ করছিস কেন বলেই লাঠি দিয়ে ও কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে।
স্থানীয় লোকজন ভোলা সদর মডেল থানার পুলিশকে খবর দিয়ে,সন্ত্রাসীদের কবল থেকে সাংবাদিক মিজানকে উদ্ধার করে, এর মধ্যেই পুলিশ চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পরে স্থানীয়রা সাংবাদিককে ভোলা সদর ২৫০ শয্যা জ্যানারেল হাসপাতালে ভর্তি করে। অভিযোগ রয়েছে,কালামের মুল ব্যবসা খতিয়ান জাল করে অন্যের জমি নিজের দাবী করা, জুয়া এবং বিভিন্ন প্রকার মাদক বিক্রি করা। তবে এ ব্যাপারে কালাম দফাদারের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভোলা প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, াংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের এর ভোলা জেলা শাখা ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান,সাংবাদিকদের উপর হামলার খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি,আহত সাংবাদিক মিজানের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছি। সেই সঙ্গে এ হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত