অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৫ রাত ০৮:২৩

remove_red_eye

২৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পেঁয়াজের ঘাটতি পূরণ, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

বুধবার (৩০ জুলাই) সকালে জিজেইউএস-এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি-র সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।
সভার শুরুতে ‘রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)’র আওতায় গৃহীত এই উপ-প্রকল্পের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।
বক্তারা বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজের চাহিদা মেটাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত সম্ভাবনাময়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা ভোলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তর থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক মো. আনিসুর রহমান। সভায় কৃষক, স্থানীয় উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...