অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এইচ আর কিন্ডার গার্টেনে কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৫ রাত ০৮:৩২

remove_red_eye

৩২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এইচ আর আদর্শ কিন্ডার গার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০জুলাই) নবীপুর সাইক্লোন সেল্টার সংলগ্ন প্রতিষ্ঠানের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাজের রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌস বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও মানবতার দুয়ারের প্রতিষ্ঠাতা মোঃ মনিরুল ইসলাম। প্রতিষ্ঠানের সাবেক পরিচালক নূর নবীর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শরিফ।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেয়া হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে পড়াশোনার পাশাপাশি যারা সহশিক্ষা কার্যক্রমে ভালো করেছে তাদের মধ্য থেকে আরো১২ জনকে পুরস্কৃত করা হয়।প্রতিষ্ঠানের পরিচালক নূর নবী বলেন আমরা এখন পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন অর্থ গ্রহণ করি নাই।

শিক্ষার্থীদের কাছ থেকে যথা সামান্য যে বেতন সংগ্রহ হয় তা দিয়ে কোনরকম শিক্ষকদের বেতন পরিশোধ করে প্রতিষ্ঠান চালাই। প্রধান অতিথি বলেন ধনিয়া ইউনিয়নের মধ্যে এ কিন্ডারগার্টেন অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও আমরা সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাব। উল্লেখ্য প্রতিষ্ঠানটি ভোলার পীর সূফীসাহেব হুজুরের নামে নামকরণ করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...