বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬
২৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবের কারণে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে ভারি বৃষ্টি হয়েছে। ভোলার ইলিশা ফেরাঘাট অতি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরির গ্যাঙ্গ ওয়ে ও চলাচলের পথ পানিতে তলিয়ে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। নৌকা দিয়ে তাদের ফেরিতে যাত্রীদের ওঠা নামা করতে হয়। এদিকে সমুদ্র বন্দর গুলোতে ৩ নং ও নদী বন্দরে ১ নং সতর্ক সংকেত জারি করায় ভোলা- লক্ষ্মীপুরসহ ১০ নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে ৩ দিন ধরে ঔই ১০ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।এতে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনার ডেঞ্জারজোন উপেক্ষা করে অবৈধ ট্রলার ও স্পীডবোটে করে যাত্রীরা যাতায়াত করছেন।এমন পরিস্থিতিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নং সতর্ক সংকেত গত তিন দিন আগে জারি হওয়ায় আজও ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত