বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮
৩১৭
এইচ আর সুমন : বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উদগিতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ভোলা শহরের মহাজ পট্টি জেলা স্বেঢ্ছাসেবক কার্যালয়ের সামনে থেকে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে বিশাল এক শোক র্যালী বের হয়। এসময় দলীয় নেতা কর্মীরা বুকে কালো ব্যাচ ধারণ করে র্যালীতে অংশ নেন। পরে র্যালীটি বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এসময় পুলিশের তৎকালীন ওসি আরমানের বিচার দাবী করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীর আগে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, জাকির হোসেন মনির,ওমর ফারুক, ফিরোজ,বাপ্পি, হারুন অর রশিদ সুমন প্রমুখ।
পরে আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিএনপি কেন্দ্র ঘোষিত ২০২২ সালের ৩১ শে জুলাই বিদ্যুৎ, জ্বালানি এবং দ্রব্যমূল্য উদগিতির প্রতিবাদ আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটে প্রথম শহীদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের শহীদ আব্দুর রহিম নিযহত হয়। সেদিন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম গুলিবিদ্ধ হয়ে ৪ আগস্ট মৃত্যবরণ করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত