লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৫ রাত ০৯:১৪
৩৭৫
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লালমোহন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. কবির পঞ্চায়েত'র নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ জুলাই) বিকালে গজারিয়া বাজারের উত্তর মাথা থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো. কবির পঞ্চায়েত তিনি বলেন, আমরা বিগত সরকারের আমলে কত নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে একাধিক মামলা দিয়ে বাড়ি ছাড়া করছেন, জেল, জুলুম নির্যাতন সহ্য করেছি।
এখন আমাদের ও নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে তাদেরকে দাঁতভাঙা জবাব দিব। এবং ষড়যন্ত্র কারীদেরকে এ বাঙালায় ঠাঁই দেওয়া হবে না। আমরা আমাদের নেতার নির্দেশে চলব তার আদেশ মোতাবেক দল পরিচালনা করব। এরপর উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন, এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোতাহার নগর ও পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচন করা হয়।
এতে উপজেলা পর্যায়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী নির্বাচিত হয়েছেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক