বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২০
২১০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায়। দীর্ঘ ১৬ বছরের লড়াই এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটি দাবির বাস্তবায়ন হয়েছে—বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত।
তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল দাবি এখনও অসম্পূর্ণ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা আপনাদের জানা আছে। বিএনপির নেতৃত্বে ১৬ বছর ধরে চলা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন, সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা ও হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবুও সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়াই চালিয়ে গেছি।
তিনি আরও বলেন, এই দাবিকে সামনে রেখে আলোচনা চলছে। গঠিত হয়েছে একটি ঐক্যবদ্ধ সংস্কার কমিশন। বিএনপির পক্ষ থেকে সেখানে জনাব সালাউদ্দিন আহমেদসহ কয়েকজন প্রতিনিধি কাজ করছেন। ‘জুলাই সনদ’-এর খসড়ায় দলের পক্ষ থেকে মতামতও দেওয়া হয়েছে। আশা করি, এটি শিগগিরই প্রকাশিত হবে।
নজরুল ইসলাম খান বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। তাই এটি হবে না—এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা আশা করি, সরকার শিগগিরই তাদের অবস্থান জানাবে এবং নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় পরামর্শ দেবে। কারণ, নির্বাচনের মাধ্যমেই একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব। না হলে হাজারো শহীদ ও নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।
হাটহাজারী মাদ্রাসার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম জিয়াও শহীদদের পরামর্শ নিয়ে কাজ করতেন। আমরাও মনে করি, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে করে হাজারো শহীদ, লাখো নিপীড়িত ও মজলুম মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। ২০১৩ সালে হেফাজতের ডাকে যারা শহীদ ও আহত হয়েছেন, তাঁদের প্রত্যাশাও যেন আমরা বাস্তবায়ন করতে পারি।
তিনি আরও বলেন, বিএনপিকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হয়েছে। বাকশালের পর বিএনপির হাত ধরেই গণতন্ত্র ফিরে এসেছে। এরশাদের স্বৈরশাসনের অবসানেও বিএনপির ভূমিকা ছিল অগ্রণী। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে বিএনপি।
এসময় সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত