দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪
৫০১
দৌলতখান সংবাদদাতা: ভোলার দৌলতখানে ক্রয়কৃত জমির দলিল ফেরৎ চাওয়ায় এক আমেরিকান প্রবাসী পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে । দীর্ঘদিন এলাকার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার না পেয়ে দৌলতখান থানায় সাধারণ ডায়েরী (জিডি ) করেন প্রবাসী নারী । ওই প্রবাসী নারী ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাদিস হাওলাদারের মেয়ে বকুল ইসলাম (৬২) ।
থানার সাধারণ ডায়েরী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী বকুলের আমেরিকান প্রবাসী ছেলে লোকমান বিদেশ থেকে দৌলতখানবাসী ফরিদ হাওলাদারের (নিজের আপন মামা) মাধ্যমে ২০১৪ সালে চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশন মৌজার জেএল নং ০৩ , খতিয়ান নং ২৮৫২ দাগ নং ৪৮৩/৫০২/৫৪৬ মোট ৭৮ শতাংশ জমি ক্রয় করেন । বছর খানেক পর লোকমান দেশে এসে নিজের মামার কাছে একাধিকবার নিজের ক্রয়কৃত জমির দলিল চাইলে ফরিদ এলাকার ক্যাডার বাহিনী দিয়ে প্রবাসী লোকমানকে হত্যার হুমকি দেয় । একপর্যায়ে দলিলের চিন্তা বাদ দিয়ে প্রাণ বাঁচাতে অনেকটা লুকিয়ে আমেরিকা চলে যায় লোকমান । সর্বশেষ গত ৪/৫ মাস পূর্বে লোকমান তার মা বকুল ইসলামকে জমিজমা উদ্ধার করার জন্য দেশে পাঠালে তাকেও হামলা মামলাসহ হত্যার হুমকি দেয় ফরিদ । বকুল ইসলাম জানান, আমরা দেশের জন্য দিনরাত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন করছি, অথচ দেশে আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই ।বিদেশ থেকে এসে নিজেদের বাড়িতে ফরিদের ক্যাডার বাহিনীর ভয়ে থাকতে পারিনা । বিভিন্ন সময় আমাকে হামলা-মামলাসহ খুন জখমের হুমকি দেয় ফরিদ ।
এ ব্যাপারে জানতে চাইলে, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফরিদ জানায়, আমি উল্টো তাদের কাছে জমি পাবো । এবিষয়ে আদালতে মামলা চলছে ।
সাধারণ ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এ এস আই মোঃ জাহের শামীম জানান, জিডি মূলে থানার পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়েছে ।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক