লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২০ রাত ০৯:৩৫
৬৭২
লালমোহন প্রতিনিধি : যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে ভোলার লালমোহন প্রেসক্লাবে শোকসভায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন একজন সফল উদ্যোক্তা। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত শিল্প উদ্যোক্তাকে হারাল। এই উদ্যোক্তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। কঠোর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বীর মৃক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি এদেশের সব শ্রেণির মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। শুক্রবার আসরবাদ যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। শোকসভার আগে লালমোহন বাজারে শোকর্যালী অনুষ্ঠিত হয়।
যুগান্তরের লালমোহন প্রতিনিধি মো. জসিম জনির পরিচালনায় ও লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আ.ন.ম শাহজামাল দুলাল প্রমূখ।
পরে দোয়া মোনাজাতে যমুনা গ্রæপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত