অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শহীদদের স্মরণে ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ সকাল ১০:৩২

remove_red_eye

২৯৮

বাংলার কণ্ঠ ডেস্ক : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারাও যোগ দেবেন বলে জানা গেছে।

প্রথমে এই কর্মসূচি জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থানান্তর করা হয় শাহবাগে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।

তা ছাড়া, সমাবেশের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে।  

শাহবাগের সমাবেশ ঘিরে যাতে জনদুর্ভোগ না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা যাবে না; সকল ইউনিটকে সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুল্যান্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে; কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না; ব্যক্তিগত শো-ডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না; সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...