অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কথামালা নয়, আমরা চাই জনগণের উন্নতি: তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

২৫৬

চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য বিএনপি ক্ষমতায় গেলে রাজনীতির গুণগত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু কথামালা নয়, জনগণের উন্নতি চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একাত্তরে স্বাধীনতা অর্জনের যুদ্ধ, চব্বিশে স্বাধীনতা রক্ষার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা। প্রিয় যোদ্ধারা, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। এ দেশে কেউ প্রতিহিংসার রাজনীতি চায় না। জনগণ চায়, রাজনীতির গুণগত পরিবর্তন। কথামালার রাজনীতি নয়, আমরা চাই জনগণের উন্নতি।

RR

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তোমাদের নিজেদের মেধা-মননে, জ্ঞান-বিজ্ঞানে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। সেই লক্ষে বিএনপি মানবিক রাজনীতি গড়ে তুলতে চায়। কর্মসংস্থানের রাজনীতি করতে চায়। নিরাপদ দেশের রাজনীতি করতে চায়।

তারেক রহমান বলেন, সব ছাত্রকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে, এটি জরুরি নয়। নিজেকে যোগ্য করে গড়ে তোলাই জরুরি। সব সেক্টরে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন। তোমাদের যোগ্য নেতৃত্ব পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে। শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। জেল-জুলুমের শিকার হয়েছে। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ অনেকে নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি। সবার প্রতি আমার দোয়া ও শ্রদ্ধা।

BNP3

তারেক বলেন, লাখো মানুষের সমাবেশ, লাখো ছাত্রের সমাবেশ সেটিই প্রমাণ করেছে। তোমাদের মাধ্যমে দেশের সকল ছাত্র নেতাকর্মীকে জানাই বীরোচিত সালাম। তোমরা সাহসিকতার সঙ্গে এগিয়ে গেলে জনগণ তোমাদের সঙ্গে থাকবে। জনগণই বিএনপির ক্ষমতার উৎস।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...